চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ভক্তের বাড়িতে অমিতাভ বচ্চনের মূর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২২
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক ইন্দো-আমেরিকান পরিবারের বাড়িতে তৈরি করা হয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মূর্তি। পরিবারের সদস্যরা নিজেদের টুইটারে পোস্ট করেছেন সেই ছবি।

এই পরিবারের গোপি শেঠ ও তার স্ত্রী অমিতাভ বচ্চনের দারুণ ভক্ত। আর তাই, প্রিয় তারকার মূর্তি তৈরির ভাবনা আসে তাদের মনে। তারা বাড়িতেই তৈরি করে ফেলেন মূর্তিটি। মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ৬০ লক্ষ রুপি।

টুইটারে শেয়ার করা ছবির ক্যাপশনে গোপি শেঠ লিখেছেন, ‘শনিবার, ২৭ আগস্ট আমরা আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছি। অমিতাভ বচ্চনের অনেক ভক্ত এই মূর্তি স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

জানা গেছে এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের ৬০০ ভক্ত উপস্থিত ছিলেন। মূর্তিটির পর্দা উন্মোচন করেছেন কমিউনিটি লিডার অ্যালবার্ড জাসানি। মূর্তিটিকে কাঁচের বাক্সে রাখা হয়েছে।

এই অনুষ্ঠানে আতশবাজি হয়েছে। ছিল নাচের অনুষ্ঠানও। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অমিতাভ বচ্চনের ফ্যান ক্লাবের পক্ষ থেকে।

গণমাধ্যম ‘পিটিআই’-এ দেয়া সাক্ষাৎকারে গোপি শেঠ বলেন, ‘আমার ও আমার স্ত্রীর কাছে তিনি দেবতার চেয়ে কম নন।’

Reneta

এই পরিবারের সদস্য গোপি শেঠ গত তিন দশক ধরে ‘বিগ বি ফ্যামিলি’-নামের একটি ওয়েবসাইট চালান। ১৯৯০ সালে গুজরাট থেকে পুরো পরিবার নিয়ে আমেরিকায় গিয়ে বসবাস করেন শুরু করেন তিনি।

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমেরিকাবলিউডভক্তভারতমূর্তিযুক্তরাষ্ট্রসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT