বিনোদন

প্রসেনজিৎ-জয়াদের ছবির ট্রেলারে মুগ্ধ অমিতাভ বচ্চন

টুইটারে সৃজিত মুখার্জীর ‘দশম অবতার’ এর ট্রেলার শেয়ার করেন অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ব্যক্তির ছবি, যারা বাংলাদেশে সংবাদ, বিনোদন ও সামাজিক বিষয়ক আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার অন্তর্জালে প্রকাশিত হলো সৃজিত মুখার্জীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দশম অবতার’ এর ট্রেলার। যা প্রকাশের পর প্রসেনজিৎ-জয়া-অনির্বাণদের উপস্থিতিতে প্রশংসার জুয়ার বইছে! আর সেই উচ্ছ্বাসকে অন্যমাত্রায় নিয়ে গেলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন!

প্রসেনজিৎ-জয়াদের ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার নিজের টুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয় প্রসেনজিৎকে জানিয়েছেন শুভ কামনাও।

প্রসেনজিতের উদ্দেশে অমিতাভ লেখেন, ‘বুম্বা, অন্যান্য বারের মতো তোমার জন্য শুভকামনা রইল।’ সৃজিতের নেতৃত্বে পুরো ‘দশম অবতার’ টিমের জন্যই যে এই প্রাপ্তি অনেকটাই, এমনটাই জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি অমিতাভ বচ্চনের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন।

এবারই প্রথম নয়, এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক সিনেমা মুক্তির আগে শুভেচ্ছাবার্তা দিতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এবারও হলো না ব্যতিক্রম। আসছে মাসে পূজায় কলকাতার সিনেমা হলে ‘দশম অবতার’ মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমায় ‘বাইশে শ্রাবণ’ এর প্রবীর রায়চৌধুরী রূপেই দেখা গেছে প্রসেনজিৎকে। বিশেষ দৃষ্টি কাড়লেন বাংলাদেশের জয়া আহসানও। এছাড়া অনির্বাণ ও যিশুকেও ট্রেলারে দুর্দান্তভাবে হাজির করেছেন সৃজিত।

বিষয়:অনির্বাণ অমিতাভ বচ্চন জয়া আহসান ট্রেলার দশম অবতার প্রসেনজিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…