ক্রিকেট

অমিতের ডাবল সেঞ্চুরি, খুলনার সামনে রানপাহাড় সিলেটের

ক্রিকেটার অমিত ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন, পাশে সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার অমিত ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন, সতীর্থরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, খেলার মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ক্রিকেট লিগে খুলনার বিপক্ষে ব্যাটে দারুণ করেছেন সিলেটের অমিত হাসান। ডাবল সেঞ্চুরি করেছেন ২৩ বর্ষী ক্রিকেটার। তার ডাবল ও আসাদুল্লাহ গালিবের সেঞ্চুরিতে খুলনার সামনে পাঁচশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করেছে সিলেট।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে সিলেট। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। দ্বিতীয় দিনে শেষ বিকেলে নেমে ২ ওভার ব্যাট করে ৩ রানে দিন শেষ করেছে খুলনা।

সিলেট অধিনায়ক অমিত ৭৩৫ মিনিট ক্রিজে থেকে ৪৫৫ বল মোকাবেলা করে ২১৩ রান করেন। তার অনবদ্য ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে অমিতের অষ্টম সেঞ্চুরি এটি। আগে সর্বোচ্চ ১৮৬ রান করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। লিস্ট-এ ক্রিকেটে ৫টি সেঞ্চুরি রয়েছে তার।

অমিতের পাশাপাশি গালিব ২৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ১১৫ রান করেন। আগে ওপেনার পিনাক ঘোষ ২১৮ বলে ৯৯ রান করে আউট হন। পরে ৪৯৬ রান তুলে ইনিংস ছাড়ে সিলেট।

তৃতীয় দিনে ব্যাটে নামবেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও অমিত মজুমদার।

জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষে আছে সিলেট। দুই জয় ও এক হারে দুইয়ে ঢাকা মেট্রো। ১ জয় ও দুই ড্রয়ে খুলনার অবস্থান তিনে।

বিষয়:অমিত কক্সবাজার খুলনা গালিব জাতীয় ক্রিকেট লিগ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…