ক্রিকেট

অবসর ফেরত আমির-ইমাদ, আরব আমিরাত ফেরত উসমান

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল

বাংলাদেশ ক্রিকেটার উসমান গুলশান উদ্দিন উদাহরণস্বরূপ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার উসমান গুলশান উদ্দিন উদাহরণস্বরূপ উদযাপন করছেন, মাঠে খেলা চলাকালীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে পাকিস্তান। অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। গতমাসে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করা উসমান খানকেও দলে ডাকা হয়েছে।

বাঁহাতি পেসার আমির সবশেষ ২০২০ সালে পাকিস্তানের হয়ে খেলেছিলেন। পরে দলে ডাক না পেয়ে অবসরে যান। ২০২৩ সালের শেষদিকে অনেকটা অভিমানে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও।

পাকিস্তান সুপার লিগে ধুঁকতে থাকা বাঁহাতি ওপেনার ফখর জামানকে দলে ফেরানো হয়েছে। সিরিজটি দিয়ে শাহিন আফ্রিদিকে সরিয়ে দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হিসেবে ফিরছেন বাবর আজম।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদের। ওয়াহাব রিয়াজ ‘সিনিয়র টিম ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান নিয়াজি, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

বিষয়:আজহার আমির ইমাদ উসমান ওয়াহাব নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…