চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে: আমিনুল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

​জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চম দিনে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেন। আমিনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে তারা ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

​সোমবার সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন আমিনুল। এ সময় সংবাদমাধ্যমে আলাপকালে দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

​ক্রিকেট বোর্ডের অবস্থা নিয়ে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।’

​‘আজ ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়েছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।’

​নির্বাচন পরবর্তী পরিকল্পনা জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ‘জনগণের ভোটে আমরা যদি জয়ী হতে পারি এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে। কারও ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট কিংবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।’

​গণসংযোগকালে আমিনুল হকের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া চান এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলক্রিকেটবিএনপিবিশ্বকাপবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT