চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে মুক্তি পেল ‘অমীমাংসিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
অমীমাংসিত' সিনেমার মুক্তি উপলক্ষে নির্মাতাদের ও অতিথিদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ নির্মাণ করে এইসময়ে সুনাম অর্জন করা নির্মাতা রায়হান রাফী পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘‘অমীমাংসিত’’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

দুই বছর অপেক্ষার পর অবশেষে কনটেন্টটি সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন দর্শকরা। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ‘‘অমীমাংসিত’’ উপভোগ করতে পারছেন।

রহস্য, থ্রিলার এবং টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ‘‘অমীমাংসিত’’র মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এর পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভ প্রমুখ।

নির্মাণের শুরু থেকে ‘অমীমাংসিত’ নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় দর্শকদের মধ্যে। এর টিজার-ট্রেলার প্রকাশের পর দেখা যায়, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্ম! সেই খুনের তদন্ত করতে ক্রাইম জোনের নানা আলামতের চুলচেরা বিশ্লেষণ করতে মাঠে নামে আইনশৃঙ্খলাবাহিনী। গল্প মোড় নেয় অন্যদিকে। এরপর পরতে পরতে থ্রিল আর লোমহর্ষক ঘটনা!

পরিচালক রাহয়ান রাফী বলেন, ‘‘অমীমাংসিত’’ আমার হৃদয়ের খুব কাছের একটি অয়েব ফিল্ম। আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছি। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়া হয়েছে। দুইবছর পর অবশেষে আই স্ক্রিনে মুক্তি পেল ‘অমীমাংসিত’।

সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সিনেমার গল্পটি যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে না দেখা হয়। কারণ, আমরা একক কোনো ঘটনার ওপর নয়, বরং বাংলাদেশের অসংখ্য ‘অমীমাংসিত’ কেসকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি ‘অমীমাংসিত’ কেসেও সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’’

Reneta

‘অমীমাংসিত’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, এই কনটেন্টের গল্প জেনে রাফী ডিরেক্টর শুনে দ্বিতীয়বার ভাবিনি। আমরা সবাই অনেক কষ্ট করেছি এই কাজের জন্য। ক্রিয়েটিভ কোনো কাজ করতে গেলে সেন্সর হবে কিনা সেটা মাথায় থাকে না। আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে গেলে এটা একটা প্রতিবন্ধকতা। সেন্সরশীপের এসব বাধা থেকে আমাদের কনটেন্টগুলো মুক্ত থাকুক পাইরেসি করে দেখার দরকার নাই। অরিজিনাল ভার্সন আইস্ক্রিন থেকে দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে।

অভিনেত্রী তানজিকা আমিনও ‘অমীমাংসিত’র মুক্তি উপলক্ষ্যে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দুই বছর ব্যান করা সিনেমা রিলিজ হচ্ছে এটা আমার কাছে বিস্ময়কর।

আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব বলেন, দুই বছর পর ‘অমীমাংসিত’ মুক্তি পেল এ কারণে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। আমাদের পাশাপাশি দর্শকরাও চাচ্ছিলেন এটি রিলিজ হোক। দর্শকরা প্রতিনিয়ত আমাদের নক দিত, কবে রিলিজ হবে জানতে চাইতো। আশা করবো, দর্শকরা এখন এটি উপভোগ করবেন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে দর্শক রেগুলার সাবস্ক্রিপশনের মাধ্যমে উপভোগ করতে পারছেন ‘অমীমাংসিত’।

এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল ‘অমীমাংসিত’। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৪ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি পায় ‘অমীমাংসিত’। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, শেওতী, শাহজাহান সৌরভ, আজাদ সেতু, শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিননাটতবর্ষণরাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT