বিনোদন

টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললেন অ্যাম্বার!

প্রভাবশালী নারী ব্যক্তিত্বের সুন্দর ও মার্জিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ব্যক্তিত্বের ছবি, তিনি মার্জিত পোশাক ও গহনা পরেছেন, পেছনে দর্শক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড, হলিউডের এই দুই তারকা সবসময় প্রচারে থাকেন। বিবাহবিচ্ছেদ এবং মানহানির মামলায় একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছেন বহু দিন। টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলে আবার নতুন করে খবরে এলেন অ্যাম্বার হার্ড।

অ্যাম্বার হার্ড তার টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। সমালোচনামূলক মন্তব্যের চাপ সহ্য করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল, এমনটাই মনে করছেন জনি ডেপের ভক্তরা।

মামলায় হেরে হলিউড ছেড়ে স্পেনের এক ছোট শহরে থাকছেন অ্যাম্বার। সব ধরণের নেতিবাচকতা থেকে দূরে থাকতে এবার সামাজিক মাধ্যমও ছেড়ে দিলেন অভিনেত্রী।

অ্যাম্বার টুইটার ডিলিট করায় বেজায় খুশি জনি ডেপের ভক্তরা। অভিনেতার এক ভক্ত লিখেছেন, ‘অ্যাম্বার এখন সম্পদহীন, ক্যারিয়ারহীন এবং বন্ধুহীন।’ আরেক নেটিজেন আবার ইলন মাস্কের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘অ্যাম্বার টুইটার ডিলিট করেছেন যেন ইলন তার মেসেজ দেখতে না পারেন।’

অ্যাম্বারকে এরপর দেখা যাবে ‘অ্যাকুয়াম্যান টু’ ছবিতে। আপাতত আর কোনো ছবির কাজ অভিনেত্রীর হাতে নেই।

সূত্র: কইমই

বিষয়:অ্যাম্বার হার্ড ইলন মাস্ক জনি ডেপ টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…