চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপের ছবি দিয়ে কান শুরু, ক্ষুব্ধ অ্যাম্বার ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
বিনোদন
A A

৭৬তম কান উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার (১৬ মে)। এবারের উৎসবের পর্দা উঠলো জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’ দিয়ে। ছবিতে  সাত মিনিট ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

জনি ডেপের ছবি দিয়ে কান উৎসব শুরু হওয়ায় ব্যাপক খেপেছেন অ্যাম্বার ভক্তরা। অ্যাম্বার ভক্তদের অভিযোগ, কান উৎসব নির্যাতনকারীদের উৎসাহ দিচ্ছে। সামাজিক মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছেন তারা। সেখানে হ্যাশট্যাগ দিয়ে ‘কান ইউ নট’ নট লিখেছেন নেটিজেনরা। সাথে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, ‘নির্যাতনকারীদের উদযাপন করার ৭৬ বছর।’ এই ক্যাম্পেইন উৎসব শুরুর আগের দিন শুরু করেছেন অ্যাম্বার হার্ডের ভক্তরা।

ইভ বারলো নামের এক সাংবাদিক, যিনি অ্যাম্বারের কাছের বন্ধু- লিখেছেন ‘ধর্ষক এবং নির্যাতনকারীদের গর্বের সাথে সমর্থন করে আসার ইতিহাস রয়েছে কানের।’ এই পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন কানের উপস্থিত থাকা জনি ডেপ, রোমান পোলানস্কি, হার্ভে ওয়েনস্টেইন, জেরার্ড ডেপারডিউ এবং লাক বেসনের ছবি। বারলো আরও লিখেছেন, ‘আপনি যদি কান সমর্থন করেন, তাহলে এই পশুদেরও সমর্থন করছেন।’

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ই অভিনেতার ‘কামব্যাক’ সিনেমা।

এই ছবি দিয়ে কান উৎসব শুরু করায় বিতর্ক হবে তা আগেই বুঝতে পেরেছিলেন কান ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমাক্স। এই প্রসঙ্গে তিনি ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় না মাইওয়েনের ছবি দিয়ে শুরু করার সিদ্ধান্তটি বিতর্ক তৈরি করবে। জনি ডেপকে যদি নিষিদ্ধ করা হতো তাহলে আলাদা বিষয় ছিল, সেরকম কিছু তো হয়নি।’ তিনি আরও বলেন, ‘থিয়েরি ফ্রেমাক্স আরও বলেন, ‘সিনেমা তো আর জনি ডেপকে নিয়ে না।’

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন।

Reneta

দরিদ্র ঘরে জন্ম জিন দ্যু বারির। সাধারণ নারী থেকে তিনি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্প দেখানো হবে ছবিতে।

রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবজনি ডেপলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কম্বোডিয়ার হুন সেন সরকার: বিরোধীদের জন্য বড় বাধা

পরবর্তী

ফাইনালে সিটি বা রিয়ালের বিপক্ষে ‘আন্ডারডগ’ ইন্টার

পরবর্তী

ফাইনালে সিটি বা রিয়ালের বিপক্ষে ‘আন্ডারডগ’ ইন্টার

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মির হামলায় ২ সেনা সদস্য নিহত

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT