বাংলাদেশ

শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গণভবনে কয়েকটি দেশের রাষ্ট্রদূত

শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে রাষ্ট্রদূতদের গণভবনে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভবনে রাষ্ট্রদূতদের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আজ (৮ জানুয়ারি) সোমবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতরা অভিনন্দন জানান।

এসময় তারা বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর সাক্ষাত করেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিবর্গ।

প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন। আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।

বিষয়:আওয়ামী লীগ গণভবন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…