আন্তর্জাতিক

পাথরের মধ্যে মিললো বিরাট স্বর্ণখণ্ড!

পাথরের মধ্যে বিরাট স্বর্ণখণ্ড উদ্ধার করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে পাথরের মধ্যে থাকা বিশাল স্বর্ণখণ্ড দেখানো হয়েছে, যা খনির মধ্যে পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটি কমদামি মেটাল ডিটেক্টর নিয়ে স্বর্ণ খুঁজতে গিয়ে পাথরের মধ্যে একটি বিশাল স্বর্ণখণ্ড খুঁজে পেয়েছেন এক অস্ট্রেলিয়ান নাগরিক। স্বর্ণখণ্ডটির ওজন প্রায় সাড়ে চার কেজি বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৭ লক্ষ টাকারও বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিটি ভিক্টোরিয়া গোল্ডফিল্ড থেকে স্বর্ণখণ্ডটি খুঁজে পান, যেটি ১৮০০ সালের দিকে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র ছিল।

ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণখণ্ডটি কিনে নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প। এ বিষয়ে তিনি বলেন, এটি আমার ৪৩ বছরের স্বর্ণ ব্যবসার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বড় স্বর্ণখণ্ড। আমি শুধু হতবাক হয়ে গিয়েছিলাম… এটা আমার জীবনে দেখা সবচেয়ে বড় স্বর্ণখণ্ড, যা কেউ খুঁজে পেয়েছে।

স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প আরও বলেন, অনেক স্বর্ণ অনুসন্ধানকারী ছোটছোট স্বর্ণখণ্ড কেউবা স্বর্ণ ভেবে স্বর্ণের মতো দেখতে অন্যান্য পাথর নিয়ে চলে আসে। কিন্তু একটি বড় ব্যাকপ্যাক পরা একজন ব্যক্তি আমার সামনে এসে যখন তার ব্যাকপ্যাক থেকে এই শিলাটি টেনে বের করল এবং এটি আমার হাতের ওপর ফেলার সাথে সাথে বলল, ‘আপনি কি মনে করেন, এটির মূল্য ১০,০০০ ডলার হবে?’ আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তুমি এটার দাম ১ লক্ষ ডলার হবে কিনা সেটা জিজ্ঞেস করো।

তিনি বলেন, ৪.৬ কেজি স্বর্ণখণ্ডটিতে প্রায় ২.৬ কেজি স্বর্ণ রয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার ইউরোর বেশি।

এরপরে স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প এটি তার কাছ থেকে কিনে নেন।

তিনি বলেন, এখন ভাগ্যবান লোকটি তার পরিবারের জন্য দুহাত খুলে ব্যয় করতে পারবে। লোকটি বলেছিল, ‘আহা! আমার স্ত্রী খুব খুশি হবে।’

বিষয়:সোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…