চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আবারও শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এই উৎসবের ২৩তম আসরের। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।

আয়োজকরা জানান, এবার টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের প্রথমদিন সকাল ১০টায় ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছাড়াও এদিন দুপুর ১টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণোদয়ের অগ্নিসাক্ষীআমজাদ হোসেনআমার ভাষার চলচ্চিত্রভাত দেলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনসুভাষ দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

জুন ১৫, ২০২৬

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT