বাংলাদেশ

অমর একুশে বইমেলা স্থগিত

ইডেন কলেজের ক্যামেস্ট্রি ফোর্থ ইয়ারের শিক্ষার্থী তাহমিনা। বইমেলায় কাজ তার জন্য আনন্দদায়ক নতুন অনুভূতি।

অমর একুশে বইমেলা। ফাইল ছবি।

অমর একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। রোববার ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়।

বিষয়:অমর একুশে বইমেলা ২০২৬ বাংলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…