চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখেছেন আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের সাবেক স্ত্রীর সঙ্গে ছবি, উভয়ই সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের একবছরের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে আছেন দানি আলভেজ। এ ঘটনায় অভিযুক্ত হওয়ার পরেই সম্পর্কে তিক্ততা আসে স্ত্রী জোয়ানা সাঞ্জের সাথে। বৃহস্পতিবার মামলার রায়ও এসেছে। সাড়ে চার বছরের কারাদণ্ড শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। অবশ্য রায়ের আগে সাবেক স্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন সাবেক বার্সেলোন ডিফেন্ডার।

আলভেজের সঙ্গে তার বিচ্ছেদের মামলা এখনও চলমান রয়েছে। এমনকি এই ফুটবলারের সঙ্গে আর না থাকার কথা জানিয়েছিলেন সাঞ্জ। যৌন হয়রানির মামলার রায়ের আগে আলভেজের পাঠানো চিঠির একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জোয়ানা। যদিও পরে সেটি সরিয়ে নেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এক প্রতিবেদনে চিঠিটি প্রকাশ করেছে। চিঠিতে লেখা ছিল, ‘আমি যে স্বপ্ন দেখেছি এবং এখনও স্বপ্ন দেখছি, সেখানে পুরো পথই তোমার সঙ্গে পাড়ি দিতে চাই। আমি ভুল কাউকে ভালবাসিনি, হ্যাঁ, সেটি তুমিই। এমন কোনো দিন, মুহূর্ত কিংবা পরিকল্পনাও নেই, যেখানে তুমি নেই। আমি সবসময় সেই দিনের জন্য প্রার্থনা করি, যেদিন তোমাকে ঘুম থেকে জাগতে দেখব। এখন সেই মুহূর্তটা পাচ্ছি না বলে, নস্টালজিয়ায় ভুগছি। যখন-যেখানে যাই ঘটুক, তোমাকে পাশে পেতে চাই। আমি অদ্ভুত অনুভব করছি, তোমাকে ভালোবাসি।’

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।


৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গতবছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এ ডিফেন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজকারাদণ্ডজোয়ানাবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT