চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছে বেঁধে কিশোরীকে নির্যাতনের অভিযোগ 

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৫:৪২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

বাবার নামে চুরির মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে গিয়ে ১৫ বছরের এক কিশোরীকে টানা ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাবখা গ্রামে এ ঘটনা ঘটে।

নবম শ্রেণীর ওই কিশোরীকে মারধরের পর সকাল ৯ টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা ৩ টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ।

স্থানীয় খন্দকার আরিফ জানান, তিনি গিয়ে ওই কিশোরীকে গাছের সাথে বেঁধে থাকতে দেখেছেন। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের নামও জানিয়েছেন ওই ভুক্তভোগী কিশোরী।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দুঃসম্পর্কের দাদি নাতনীর চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক মেম্বার) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণীর ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, অপবাদের প্রতিবাদ করতে আসলে এবং দাদির সাথে দেখা করতে আসলে তার দাদা আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল নয়টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাটু, গলায় এবং পিঠে জখম করে।

Reneta

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিযোগনির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT