রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

ছবি; সংগৃহীত।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।
রোববার (৯ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সংগৃহীত মনোনয়ন ফরম দুটির একটি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। অপর মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন সরকারদলীয় চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, এমপি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট নির্ধারিত রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






