কিশোরগঞ্জ

সৌদি আরবে হোসেনপুরের যুবককে গলা টিপে হত্যার অভিযোগ

বাংলাদেশের দুই যুবকের ছবি, একজন গাছে, অন্যজন শহরের ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবকের ছবি, একজন গাছে, অন্যজন শহরের ব্যাকড্রপে, বাংলাদেশি যুবকদের জীবন ও সংস্কৃতি প্রতিফলিত করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীদের হাতে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) বিকাল ৪ টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।

সাব্বিরের পারিবারিক সূত্র জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য এক প্রবাসী বংলাদেশির সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় ওই প্রতিবেশীর বিরুদ্ধে বিচার দিতে তিনি মালিকের কাছে যাচ্ছিলেন। এতে তার প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে সাব্বিরের গলা চেপে ধরে তাকে হত্যা করে।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, সাব্বির সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। তার মৃত্যুর সংবাদ পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী আরেক প্রতিবেশী প্রবাসী ফরিদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আমাদের ভাতিজা সাব্বিরের হত্যাকারীর বিচারের দাবি জানাই।

সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জানান, খবরটি  খুবই মর্মান্তিক। সৌদি আইনে আসামির শাস্তি দাবি করেন তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…