অপরাধ

দুলুসহ বিএনপির ৩ নেতাকে আটকের অভিযোগ

llllq

বিএনপির নেতার সমাবেশে বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নেতার সমাবেশে বক্তব্য প্রদান করছেন, দুলুসহ বিএনপির ৩ নেতাকে আটক করার অভিযোগের প্রসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেলকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর তিনটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০ টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

অপরদিকে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।

গত ২৬ সেপ্টেম্বর নাটোরে হত্যা ও বিস্ফোরকসহ পৃথক দুই মামলায় নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির না হওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন আবেদন বাতিল করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাত ১টা পর্যন্ত ডিবি পুলিশ তাদের আটকের বিষয়টি স্বীকার করেনি।

বিষয়:অভিযোগ ডিবি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…