জনপদ

শরীয়তপুরে শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ

শরীয়তপুরে শিশুদের পার্কে খেলাধুলা ও বিনোদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরের শিশু পার্কে শিশুরা খেলাধুলা ও বিনোদন উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এস এম মজিবুর রহমান: শরীয়তপুরে টিকিট ছাড়া দেয়াল পার হয়ে পার্কে ঢোকায় পাঁচ শিশুকে দিনভর কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ মাইনউদ্দিনের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলছেন, এই ঘটনার পর থেকে শিশুরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে।

শরীয়তপুর পার্কটি ঈদের দিন চালু করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন। সীমানাপ্রাচীর দিয়ে পার্কটির চারপাশ আটকে একটি প্রবেশদ্বার রাখা হয়েছে।

সোমবার ১৫ এপ্রিল সন্ধ্যায় পৌর এলাকার হাতিরকান্দি, তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার ১০ থেকে ১৩ বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা নিরাপত্তাপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানাপ্রাচীর টপকে পার্কে ঢুকে পড়ে। গ্রামপুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে পাঁচজনকে আটক করেন। পরে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। অনেক দর্শনার্থী মোবাইল ফোনে ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা জজ কোর্টের পিপি এবং যে ইউএনও’র নামে শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তিনি। নির্ধারিত দিনে হলেও অস্বচ্ছল শিশুদের বিনোদনের জন্য পার্কে ব্যবস্থা রাখার সুপারিশ করেন বিশিষ্টজনেরা।

বিষয়:অভিযোগ শরীয়তপুর শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…