বাংলাদেশ

শেখ হাসিনাকে উৎখাতের সাথে জড়িত থাকার অভিযোগ হাস্যকর: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের সাথে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় মঙ্গলবার ১৩ আগস্ট পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।

বেদান্ত প্যাটেল এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে গণবিক্ষোভের জন্য অভিযুক্ত করেছেন যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কী?

প্রশ্নের উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ”এটি হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ধারণা সম্পূর্ণভাবে মিথ্যা। সাম্প্রতিক কয়েক সপ্তাহে আমরা প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি। ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও জোরদার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, আমাদের দক্ষিণ এশিয়ার অংশীদারদের সাথে।”

বিষয়:যুক্তরাষ্ট্র শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…