চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতকানিয়ায় বন্যার মধ্যেই কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৬
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই একটি পারিবারিক কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মোসলেম মুন্সি বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি সাতকানিয়া থানায় অবহিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে এ ব্যাপারে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিজানুল ইসলাম।

মিজানুল ইসলামের অভিযোগ, কয়েক দিনের টানা বর্ষণে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের পারিবারিক কবরস্থানের দেয়াল ভেঙে দেয়।

তিনি দাবি করেন, নলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ফখরুদ্দিন মিন্টুর অনুসারী একটি সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র আধিপত্য বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ছিনতাই, মাদক বেচাকেনা ও প্রভাব বিস্তারের মতো কর্মকাণ্ডে তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, ফখরুদ্দিন মিন্টু বিদেশে অবস্থান করলেও তার বড় ভাই কামাল উদ্দিন ওই গ্রুপের কার্যক্রম দেখভাল করেন এবং ভাগিনা মোরশেদ আলম গ্রুপটির নেতৃত্ব দেন।

Reneta

স্থানীয়দের আরও অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা মোরশেদ আলম রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতপন্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় প্রভাব বজায় রেখেছেন। তার বিরুদ্ধে জুলাই-পরবর্তী ঘটনাসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, মিন্টু ও কামাল উদ্দিনের প্রভাবের কারণে এলাকায় কেউ প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। অভিযোগ করলে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হয় বলেও তারা দাবি করেন।

মিজানুল ইসলাম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর আগে তার ওপর হামলা হয়েছে এবং বাড়ির সিসিটিভি ক্যামেরাও চুরি করা হয়েছে। সর্বশেষ বন্যার সুযোগে রাতের আঁধারে পারিবারিক কবরস্থানের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ২৭ জুন সাতকানিয়া থানায় ১৩০২ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর ২০২৫ সালের ৫ আগস্ট বাবার কবর জিয়ারত করতে গেলে মোরশেদ আলম তার ওপর ধারালো দা দিয়ে হামলা করেন। হামলায় তার বাম হাতে গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দা উদ্ধার করে বলে তিনি জানান।

এ ছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি রাতে তার বাড়ির চারটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগও করেন মিজানুল ইসলাম। এ ঘটনায় ৩০ জানুয়ারি সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় বলে তিনি জানান।

মিজানুল ইসলামের ভাষ্য, গত ২৮ মে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় এসে তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি দাবি করেন, ওই ঘটনায় মোরশেদ আলমের হাতে আগ্নেয়াস্ত্র এবং তার সহযোগী শহিদের হাতে ধারালো কিরিচ ছিল। এ ঘটনার পর থানায় লিখিতভাবে জানানো হয়। যার এসডিআর নাম্বার ১৪৫৫।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ তাকে জানানো হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে পুলিশের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরস্থানের দেয়াল ভাঙচুরনলুয়া ইউনিয়নভয়াবহ বন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT