চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন দুর্ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করা হয়েছে: বাংলাফ্যাক্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাফ্যাক্টের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য, মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে ‘বার্তা বাজার’ নামে একটি নিউজ পোর্টালের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বুধবার (৩০ জুলাই) বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ‘মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার দায়ভার প্রত্যেক নাগরিকের’ এমন কোনো কথা স্বাস্থ্য উপদেষ্টা বলেননি। কিন্তু ‘বার্তা বাজার’ এই তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।

বাংলাফ্যাক্ট জানায়, গত সোমবার ২৮ জুলাই রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সেসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

Banglabid

পুরান ঢাকার নিমতলি বা বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিল্ডিং কোড না মানার বিষয়ে উপদেষ্টা বলেন, এটার জন্য আমি, আপনি, রাষ্ট্র, যারা রেস্টুরেন্ট দেয় বা শিক্ষা প্রতিষ্ঠান বানায় এবং যারা অনুমতি দেয় সবাই দায়ী।

কিন্তু এই বক্তব্যটি তিনি মাইলস্টোন স্কুল প্রসঙ্গে দেননি। সব ধরনের নিরাপত্তাহীন স্থাপনার ক্ষেত্রে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাফ্যাক্ট আরো জানায়, ‘বার্তা বাজার’ নামক নিউজ পোর্টালটি যে ফটোকার্ড ও শিরোনাম দিয়েছে এবং সংবাদের ভিতরে উপদেষ্টার যে বক্তব্য উল্লেখ করেছে তা স্পষ্টভাবে মূল বক্তব্যের বিকৃতি।

Reneta

গত ২৮ জুলাই পোর্টালটি বিএনপি নেতা খুনের জেরে নারী ফুটবলারের ওপর হামলার ঘটনাকে ‘অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলার পারভীনের পায়ের রগ কেটে দিলো উগ্রবাদীরা’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ উপস্থাপন করে বলে শনাক্ত করে বাংলাফ্যাক্ট।

বিভ্রান্তিকর সংবাদ ও বক্তব্য বিকৃতির ধারাবাহিকতায় স্বাস্থ্য উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকেও ভুলভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে বার্তা বাজার, যা বাংলাফ্যাক্টের অনুসন্ধানে প্রমাণিত।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপপ্রচারমূলক সংবাদ শনাক্তপ্রেস ইনস্টিটিউট বাংলাদেশবার্তা বাজারমাইলস্টোন দুর্ঘটনাশহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারস্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সেলোনার জার্সিতে কোবির ব্র্যান্ড

পরবর্তী

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

পরবর্তী
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, পররাষ্ট্র উপদেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

প্রধান অতিথি এলডিসি থেকে উত্তরণের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT