চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবির ছাত্রীহলে তিন ঘণ্টা আটকে রেখে শিক্ষার্থীকে ‘নির্যাতন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি ছাত্রাবাসের বহুতল ভবন, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর একমাত্র হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রীহলে এক আবাসিক শিক্ষার্থীকে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম হাফসা বিনতে নূর। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ একই হলের একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- তন্বী, ইশিতা, ফাল্গুনী আক্তার, নিনজা শিকদার, ইরা ও নাজমুন নাহার স্বর্ণা পাটোয়ারী। অভিযুক্ত এসব শিক্ষার্থী সবাই প্রত্যক্ষভাবে শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

এ ঘটনায় বুধবার (১৭ মে) হল প্রভোস্টের মাধ্যমে উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১২০৩ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

Banglabid

উপাচার্যকে দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা যায়, হলের নিজেদের কক্ষের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী হাফসা বিনতে নূরের সাথে জুনিয়র রুমমেট রেবেকা খাতুনের সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে রেবেকা খাতুন হলের অন্যকক্ষের আবাসিক ছাত্রীদের নিয়ে এসে রুম আটকে হাফসাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হেনস্তা করে। প্রায় তিন ঘন্টা যাবৎ নির্যাতনের পর হাফসা বিনতে নূর অজ্ঞান হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমার পাশের রুম হওয়ায় আমি এসে হাফসাকে রুম থেকে বের করে নিয়ে যেতে চেয়েছি। কিন্তু রেবেকা, নিনজা, ফাল্গুনীসহ সবাই তাকে ঘেরাও দিয়ে ধরে, যেন সে আসতে না পারে। এক পর্যায়ে সে মোবাইল নিতে গেলেও তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হাফসা বলেন, আমাদের রুমের রেবেকা খাতুনের সাথে রুম পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সে হলের অন্য রুমের ৭-৮ জন মেয়েকে নিয়ে আমাদের রুমে এসে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্চিত ও মারধর করেছে। তারা সকলে মিলে রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমার ওপর এ মানসিক নিপীড়ন চালায়। নিনজা শিকদার নামের এক মেয়ে এ পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। আমাদের সহকারি হাউজ টিউটর মানসুরা বেগম আসার পরও তারা থামেনি। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। শুধু তাই নয়, এই রেবেকার কর্মকাণ্ডে আমাদের অন্যান্য রুমমেটরাও শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছে।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন নাজমুন নাহার স্বর্ণা পাটোয়ারী বলেন, বিষয়টি জানার পর আমি ম্যামকে সাথে নিয়ে ওদের রুমে যাই। আমি গিয়ে ওদের শান্ত করার চেষ্টা করি। কিন্তু হাফসা আপুকে মারধরের বিষয় আমি কিছু জানি না। এক পর্যায়ে আমি ওদের রুমে ম্যামকে রেখে নিচে চলে আসি। আমি আসার পরে নাকি হাফসা আপু আমাদের ছাত্রলীগের মেয়েদের গায়ে হাত দিয়েছে।

ঘটনার সময় ওখানে উপস্থিত হলের সহকারি হাউজ টিউটর মানসুরা বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে আবেগের বশবর্তী হয়ে এ কলহের সূত্রপাত ঘটেছে। অবস্থা বেগতিক জেনে আমি সেখানে উপস্থিত হই। আমি যাওয়ার পরও তারা আক্রমণাত্বক ছিল। হাফসাকে তারা রুমের বাইরে যেতে ও ফোনটাও ধরতে দিচ্ছিল না। মূলত অন্য রুমের মেয়েদের নিয়ে আসার কারণেই এ ঘটনা এতদূর পর্যন্ত গড়িয়েছে। আমি সকলকে বোঝানোর চেষ্টা করার পরও তারা আমার সামনে বসেই আরো উত্তেজিত হয়ে ওঠে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘বেশ কিছুদিন ধরে হলে এমন ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনায় আমি শঙ্কিত। আজ অভিযোগ পাওয়ার পর আমরা আলোচনায় বসেছি। তারপর দু-পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছি। এরপর থেকে যদি কেউ এরকম কাজের সাথে জড়িত হয় তাহলে তাদের সিট বাতিল হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বেগম ফজিলাতুন্নেছা মুজিবশিক্ষার্থী নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট ডাকাতরাই এখন ভোটাধিকার নিয়ে কথা বলে: প্রধানমন্ত্রী

পরবর্তী

চীনে সামরিক বাহিনী নিয়ে কৌতুক করায় ২ মিলিয়ন ডলার জরিমানা

পরবর্তী
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে সামরিক বাহিনী নিয়ে কৌতুক করায় ২ মিলিয়ন ডলার জরিমানা

Bangladeshi politician speaking at a public event with audience. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা অন্ধকারে মানুষের আলোর দিশারি হয়ে ফিরেছিলেন: এস এম কামাল হোসেন

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT