বিনোদন

কান উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার বাঙালির হাতে

বিজ্ঞানী ও পাখির মধ্যে সংলাপ, গবেষণাগারে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণাগারে একজন বিজ্ঞানী পাখির সঙ্গে কথা বলছেন, পাখিটি তার হাতে বসে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান ল’অয়েল দ’র জিতে নিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’।

এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ির। বাড়ির পরিত্যক্ত বেসমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা। এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে।

পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন ল’অয়েল দ’র পুরস্কারের জন্য এই ছবিটিকে বেঁছে নেয়ার করার কারণ। তার মতে, ছবিটি এই ধ্বংসের পৃথিবীতে মনে করিয়ে দিয়েছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। ৫০০০ ইউরো নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কারে।

৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে বেছে নিয়েছেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনের লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।

বিষয়:কানলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…