বাংলাদেশ

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিতেই হবে ১৫ শতাংশ ট্যাক্স

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী, দেশের বিচার বিভাগীয় ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে বলে রায় দিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগ।

আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এই রায় প্রদান করেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানান, বিশ্ববিদ্যালয়গুলোর সব খরচ বাদ দিয়ে যে আয় থাকবে তার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। এতে শিক্ষার্থীদের ওপর কোন প্রভাব পড়বে না।

এর আগে ২০১৬ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

এর বিরুদ্ধে আবেদন করলে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়।

জানা যায় ২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনর্নির্ধারণ করা হলো।

বিষয়:বেসরকারি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…