শিক্ষা

খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বই নিয়ে হাসিমুখে চলাফেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীরা বই নিয়ে আনন্দে স্কুলে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটি শেষে স্কুল খুললেও তীব্র তাপপ্রবাহের কারণে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছিল দেশের সব প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে ক্লাসে ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ৭ মে থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। এর আগে রোববার ৫ মে থেকে চালু হয়েছিল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম চলতি শিক্ষাবর্ষের (২০২৪) বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

ঈদুল ফিতরের ছুটি শেষে ২১ এপ্রিল সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।

এরপর ২৮ এপ্রিল শর্তসাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়:প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…