আন্তর্জাতিক

বায়ুদূষণের কারণে লাহোরে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

প্রদূষিত বাতাসে শিশু বাইসাইকেল চালাচ্ছে, ধোঁয়া ও ধুলার কারণে পরিবেশ দূষিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদূষিত বাতাসে শিশু একটি বাইসাইকেল চালাচ্ছে, আশেপাশে ধোঁয়া ও ধুলা দেখা যাচ্ছে, পরিবেশের অবস্থা খারাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বায়ুদূষণের মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। যার ফলে, কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেখানকার সকল প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আজ রোববার (৩ নভেম্বর) রেকর্ড দূষণের কারণে লাহোরের প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।

শনিবার পাকিস্তান-ভারত সীমান্তের কাছে অবস্থিত এই শহর দূষণের মাত্রার মানদণ্ডে ইতিহাসের সবচেয়ে বেশি রিডিংয়ে (১৯০০) পৌছায়। প্রাদেশিক সরকার ও সুইস সংস্থা আইকিউএয়ারের দেওয়া তথ্য অনুসারে রোববার বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষ স্থান দখল করে নেয় লাহোর।

লাহোরের জ্যেষ্ঠ পরিবেশ সুরক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার বলেন, আগামী ছয় দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখায় যে বাতাসের ধরণ একই থাকবে। তাই আমরা লাহোরের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ করে দিচ্ছি।

এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেন, সরকার এক সপ্তাহের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং শিশুদের মাস্ক পরা নিশ্চিত করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে। এই ধোঁয়াশা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। স্কুলে মাস্ক বাধ্যতামূলক করা উচিত। আমরা সিনিয়র ক্লাসে শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখছি। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে স্মোগ কাউন্টার স্থাপন করা হয়েছে।

বিষয়:প্রাথমিক বিদ্যালয় বায়ুদূষণের শীর্ষ ৫ লাহোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…