চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তিসহ সকল ধরনের ফি কমেছে

আল-মামুন আশিকআল-মামুন আশিক
৯:০১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সকল ধরনের ফি এর পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিসার্চ ল্যাব ফি এর পরিমাণ আগের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি এর ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি এর পরিমাণ পূর্বের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি এর ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রের জন্য এককালীন প্রদেয় ফি সমুহের মধ্যে সাধারণ প্রত্যয়নপত্রের ফি ১০০ টাকা এবং নম্বরপত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, আমি বিভাগের সভাপতি হওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। তাছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে ভর্তি হয়। যাদের হয়তো এই নামে মাত্র অর্থ প্রদান করতে অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিষয়টি মাথায় রেখে একাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT