অর্থনীতি

বন্ধ রয়েছে সঞ্চয়পত্র বিক্রিসহ সকল কার্যক্রম

জাতীয় সঞ্চয়পত্রের পত্রিকা, বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্রের একটি ছবি, যা সঞ্চয়পত্রে বিনিয়োগের সুবিধা ও নিরাপত্তা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেশনের কাজ চলমান রয়েছে। এতে তিন কর্মদিবস ধরে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। এ নিয়ে কোনো তথ্য না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সঞ্চয়পত্রের গ্রাহকদের।

অধিদপ্তর বলছে, সফটওয়্যারের আপগ্রেশনের কাজ চলমান রয়েছে। এতে সাময়িক বন্ধ রয়েছে সঞ্চয়পত্র বিক্রি। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের পর থেকে আবারও আগের মতোই সেবা পাবেন গ্রাহক।

এদিকে আজ দুপুরের পর সেবা চালু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সার্ভার সচল করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান জানান, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল আজ দুপু‌র ১২টা নাগাদ চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি।

এ বিষয়ে সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। তারা জানিয়েছে খুব শিগগিরই সার্ভার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জানা যায়, বুধবার‌ বিকেল থে‌কে সমস‌্যা শুরু হয়। বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সঞ্চয়পত্র কেনার জন্য এসে ঘুরে যাচ্ছেন।

তবে এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সার্ভার ডাউন কথাটা ঠিক না, গত বৃহস্পতিবার থে‌কে সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের কাজ চলছে।

বিষয়:জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…