দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনেই ভোট হবে ব্যালটে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক ঐক্য ও অর্থের অভাবে ইভিএম ব্যবহার এর সিদ্ধান্ত থেকে কমিশন সরে এসেছে। গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫শে মে। খুলনায় ১২ই জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১শে জুন ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে ইসি।






