চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

রাষ্ট্রীয় সম্মান নিতে জনসমক্ষে অলকা ইয়াগনিক, আবেগঘন পোস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
বিনোদন
A A

হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক পদ্মভূষণ সম্মান গ্রহণের পর একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। গত কয়েক বছর ধরে তিনি অসুস্থতার কারণে জনজীবন থেকে অনেকটাই দূরে রয়েছেন এবং খুব কম ক্ষেত্রেই প্রকাশ্যে দেখা যায় তাকে।

নিজের পোস্টে অলকা লিখেছেন, এই সম্মানে যদিও তার নাম রয়েছে, কিন্তু এটি তার অনুরাগীদেরও সমানভাবে প্রাপ্য। তিনি আরও জানান, শারীরিক সমস্যার মধ্যেও তিনি এই সম্মান গ্রহণ করতে গিয়েছিলেন, কারণ এই যাত্রা শুধুমাত্র তার একার নয়, তার ভক্তদেরও।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে অলকা ইয়াগনিক লিখেছেন, ‘গত দুই বছর ধরে আমি লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছি। জনসমক্ষে যাওয়া এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা অনেকটাই কমিয়ে দিয়েছি। আপনাদের অনেকেই জানেন যে আমি স্বাস্থ্যজনিত কিছু কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এই পুরো সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অটুট সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে।’

Banglabid

পদ্মভূষণ সম্মান গ্রহণের অনুভূতি জানাতে গিয়ে তিনি লেখেন, ‘আজ যখন আমি দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ গ্রহণ করতে বাইরে বেরিয়েছিলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল। এই সম্মানে আমার নাম লেখা রয়েছে, কিন্তু এটি সেই সব শ্রোতাদেরও, যারা আমার কণ্ঠকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। আমার গাওয়া গানগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রেখেছেন এবং আমার জীবনের ভালো-মন্দ প্রতিটি সময়ে পাশে দাঁড়িয়েছেন।’

অলকা আরও লিখেছেন, ‘এই মুহূর্তটি আমার কাছে বিশেষ কারণ এটি শুধুমাত্র আমার কাজের স্বীকৃতি নয়, বরং সেই শক্তিরও স্মারক, যা ভালোবাসা, আশা এবং সাহস থেকে আসে। আমি ধীরে ধীরে আবার নিজের পথে ফিরে আসছি। আর আজ আমি এখানে শুধুমাত্র নিজের জন্য নয়, আপনাদের সবার জন্য এসেছি, যারা এই দীর্ঘ যাত্রার অংশ ছিলেন।

নিজের পোস্টে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রক এবং ভারত সরকারকেও ধন্যবাদ জানান।

Reneta

২০২৪ সাল থেকে অলকা ইয়াগনিক একটি বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। তার রোগের নাম ‘সেন্সরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’। এটি একটি বিরল অসুখ, যা সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হতে পারে। এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে শুনতে সমস্যা দেখা দেয়।

এই কারণেই অলকা ইয়াগনিক বেশ কিছু দিন ধরে জনসমক্ষে উপস্থিতি, লাইভ শো এবং রেকর্ডিং থেকে নিজেকে দূরে রেখেছেন। তবুও অসুস্থতাকে উপেক্ষা করে পদ্মভূষণ গ্রহণ করতে যাওয়া তার কাছে যেমন এক গর্বের মুহূর্ত, তেমনই তা তার অনুরাগীদের জন্যও এক আবেগঘন উপলক্ষ হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলকা ইয়াগনিকজনপ্রিয় গায়িকাপদ্মভূষণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT