চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন আলিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার আলিস বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এজন্য পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষায় পাশ করেছেন রহস্য স্পিনার। তবে বিশেষ একটা ডেলিভারি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে তাকে।

গত শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। রোববার ফলাফল জানা গেছে। বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

চিটাগং কিংসের হয়ে দারুণ করছেন আলিস আল ইসলাম। এবার এপর্যন্ত ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন।

গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ৩ ওভার বল করেছিলেন আলিস। কোনো উইকেট পাননি। সেদিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেননি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলেছেন। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে। শনিবার সেই পরীক্ষা দেন ২৮ বর্ষী স্পিনার।

বোলিং নিয়ে আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিসচিটাগংবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT