চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিয়া মেয়ের নাম জানালেন প্রকাশ্যে

common common
৬:০৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

রবিবার ৬ নভেম্বর দুপুরে মেয়ের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে দুই পরিবার।

এদিকে রণবীর-আলিয়ার কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। সদ্য ভূমিষ্ঠ এই স্টারকিডের ছবি ও নাম জানতে এখন উৎসুক ‘রণলিয়া’ ভক্তরা। যদিও মেয়ের নাম কি হবে তা নিয়ে বেশ আগেই কয়েকবার আভাস দিয়েছিলেন আলিয়া।

প্রায় সাড়ে চার বছর আগে ‘গাল্লি বয়’ সিনেমার প্রচারের সময়, রণবীর সিংয়ের সঙ্গে একটি রিয়েলিটি শো’র মঞ্চে যান আলিয়া। সেখানে এক খুদে প্রতিযোগিকে তার নামের বানান বলতে বললে, সেই ক্ষুদে আলমা সম্বোধন করে আলিয়াকে। সেই সময় মজার ছলেই আলিয়া বলেন, ‘আমার মেয়ে হলে আমি এই নামটা রাখব।’

তারপর সময় বদলেছে, রণবীরের প্রেমে পড়েছেন আলিয়া। ২০২০ সাল থেকেই তাদের বিয়ের খবর শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। তারও বছর খানেক পরে ‘গাঙ্গুবাই’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তার ও রণবীর কাপুরের মেয়ে হলে তিনি ‘আইরা’ নাম রাখবেন।

আলিয়া সেই সময় জানান, এই নামটি তার পছন্দ। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই নামটি তার আর রণবীর কাপুরের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি। আলিয়া ও রণবীর দুজনেই বিভিন্ন সময় জানিয়েছিলেন তাদের কন্যাসন্তান পছন্দ। আলিয়ার পুরনো সেই সাক্ষাৎকার এখন ভাইরাল।

তবে সন্তানের নাম নিয়ে নতুন বাবা-মায়ের তরফ থেকে চুড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি।

Reneta

সূত্র: কইমই ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাআলিয়া ভাটনামমেয়েরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT