বিনোদন

হাসপাতাল ছাড়লেন আলিয়া, রণবীরের কোলে মেয়ে

আলিয়া ভাট ও রণবীর কাপুর হাসপাতালে থেকে ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া ভাট ও রণবীর কাপুর হাসপাতালে থেকে ছাড়লেন, মেয়ে কোলে নিয়ে দেখা গেছে তাদের।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন অভিনেত্রী। এসময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন রণবীর-আলিয়া।

ছবিতে স্পষ্ট দেখা গেছে আলিয়াকে। পরনে কালো রঙের পোশাক। চোখে মুখে আনন্দ। পাশে রণবীর মেয়েকে কোলে নিয়ে বসে আছেন। তবে মেয়ের চেহারা দেখা যায়নি।
৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। মেয়েকে প্রথম কোলে তুলে কেঁদে ফেলেছিলেন রণবীর কাপুর।

দীর্ঘ ৫ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রণবীর-আলিয়া। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে জুনে মা হওয়ার ঘোষণা দেন আলিয়া।

বিষয়:আলিয়া ভাট রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…