আর কিছু দিন পরেই পৃথিবীর আলো দেখবে রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কিন্তু ঠিক কবে নাগাদ মা হচ্ছেন আলিয়া, জানেন কি?
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে জানা গেছে, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোন সময়ে মা হতে পারেন আলিয়া।যেই সম্ভাব্য তারিখটা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে।
অর্থাৎ আর মাত্র এক মাসের মধ্যে মা হচ্ছেন আলিয়া। জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা আলিয়া।
পাঁচ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া জুটি। এরপর বিয়ের ঠিক আড়াই মাসের মাথায় মা হওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া। সেই থেকে তাদের নিয়ে আলোচনা অন্ত নেই!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া







