চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে, কোথায় বিয়ে করছেন রণবীর-আলিয়া?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউডে বিয়ের সানাই যেন লেগেই রয়েছে! একের পর এক তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। আর এবার পালা রণবীর-আলিয়ার বিয়ের।

গত এক বছর ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। তবে শেষমেশ সকল জল্পনা কল্পনা উড়ালেন এই জুটি। বলিউড লাইফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।

তবে ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং সারবেন না রণবীর-আলিয়া। ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা বাদ দিয়ে মুম্বাইতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারবেন এই জুটি।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, নিজেদের পরিবারের বয়স্ক সদস্যদের সুবিধার কথা মাথায় রেখেই মুম্বাইতে বিয়ের পর্ব সারবার পরিকল্পনা করে ফেলেছেন রণবীর-আলিয়া। সূত্রটি আরো জানিয়েছেন, মুম্বাইয়ের সাত তারা হোটেল তাজ ল্যান্ড এন্ডস এ হবে রণবীব-আলিয়ার বিয়ের ভেন্যু।

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রথমদিকে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেললেও গত বছর থেকে প্রকাশ্যেই দেখা যায় তাদের। আর এবারের দীপবলীতে একসাথে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সম্পর্ক অফিসিয়াল করেছেন তারা! যেখানে দু’হাত দিয়ে লেডি লাভকে জড়িয়ে ধরেছেন রণবীর। আর আলিয়া অপলকে ভালোবাসা ভরা চাহুনিতে দেখছেন প্রেমিককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটক্যাটরিনাদীপিকাপ্রিয়াঙ্কাবলিউডবিয়েভিকিরণবীর কাপুররণবীর সিংরণবীর-আলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT