চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা ‘চুরি’র অভিযোগে আলিয়া ভাটের সহকারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী আলিয়া ভাটের ছবি, হালকা হাসি ও ঝলমলে গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকা আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের জুহু থানা। অভিযোগ, আলিয়ার ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে দীর্ঘ সময় ধরে প্রতারণার মাধ্যমে প্রায় ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

পুলিশ জানায়, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে আলিয়া ভাটের প্রোডাকশন হাউস ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ ও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মোট ৭৬,৯০,৮৯২ টাকা সরিয়েছেন বেদিকা। চলতি বছরের ২৩ জানুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ দায়ের করেন আলিয়ার মা ও প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান।

তদন্তে উঠে এসেছে, আলিয়ার আস্থা কাজে লাগিয়ে বেদিকা নিয়মিত জাল ভাউচার ও বিল তৈরি করতেন, যেগুলো অভিনেত্রীর ভ্রমণ কিংবা ব্যক্তিগত খরচ বলে দেখানো হতো। আলিয়ার স্বাক্ষর নিয়ে সেই বিলের মাধ্যমে টাকা উত্তোলন করে তা নিজের ও পরিচিতদের অ্যাকাউন্টে স্থানান্তর করতেন তিনি। কিছু অর্থ ব্যবহার করা হতো নিজস্ব পেশাদার সরঞ্জাম কেনা ও অন্যান্য ব্যক্তিগত খরচে।

Banglabid

পুলিশ আরও জানিয়েছে, প্রতারণার সময়ে আলিয়ার আর্থিক নথিপত্র, চেক ও ব্যাংক লেনদেনের যাবতীয় দায়িত্ব ছিল বেদিকার উপর। দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপ চললেও পরিবার তা বুঝতে পারেনি। অভিযোগ দায়েরের পর থেকেই বেদিকা পলাতক ছিলেন। তিনি রাজস্থান, কর্ণাটক, পুনে ও বেঙ্গালুরুর একাধিক জায়গায় আত্মগোপনে ছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পর নতুন করে আলোচনায় আসে বেদিকা শেঠির পরিচয়। অভিনেত্রী উর্বশী রাউটেলার মা মীরা রাউটেলা দাবি করেছেন, বেদিকা শিল্পা শেঠি ও সুনীল শেঠির আত্মীয়। তার কথায়, “বেদিকা নিজেই আমাদের জানিয়েছিল, সে শিল্পা ও সুনীল শেঠির আত্মীয়। কিছুদিন উর্বশীর আপ্তসহায়কের দায়িত্বে ছিল। তাকেও আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু একের পর এক ঘটনার মাধ্যমে সে বিশ্বাস ভেঙে দেয়। আমাদের পরিবারেও তার কারণে আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে।”

এই মুহূর্তে বেদিকার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির ধারায় মামলা চলছে। তদন্ত চলমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটপ্রাক্তন ব্যক্তিগত সহকারীবলিউড অভিনেত্রীবেদিকা প্রকাশ শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT