বিনোদন

প্রথম উপার্জন দিয়ে কী করেছিলেন রণবীর-আলিয়া?

রণবীর-আলিয়া হাসিমুখে একসঙ্গে আনন্দিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও আলিয়া একটি অনুষ্ঠানে হাসিমুখে একসঙ্গে দেখা যাচ্ছে, যা তাদের প্রথম উপার্জনের উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন আলিয়া ভাট। রণবীরের পারিশ্রমিকও ঈর্ষণীয়। এই দুই তারকা জানিয়েছেন প্রথম উপার্জনের অর্থ দিয়ে তারা কী করেছিলেন সেই প্রসঙ্গে।

আলিয়া যখন টিনএজার, তখন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, ‘নিজের উপার্জনের অর্থে প্রথম দামী পণ্য কিনেছিলাম টিনএজে। বিলাসবহুল ব্র্যান্ড লুই ভুইতোঁর ব্যাগ। আমি ব্যাগের পেছনে প্রচুর খরচ করি। ব্যাগ ভালোবাসি আর জিমের পোশাক কিনতে ভালোবাসি।’

আলিয়া আরও জানান, তিনি বেড়াতে গিয়ে বিলাসবহুল হোটেলের পেছনেও প্রচুর খরচ করেন। তবে বেড়াতে গিয়ে কেনাকাটা করতে অপছন্দ করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছেন তার প্রথম উপার্জন ছিল ২৫০ রূপি। চাচা রাজিব কাপুরকে একটি কাজে সাহায্য করে এই অর্থ কামিয়েছিলেন তিন। বাধ্য ছেলের মতো সেই অর্থ মায়ের রুমে গিয়ে তার পায়ে রেখেছিলেন রণবীর। নীতু কাপুর ছেলের এমন কাণ্ড দেখে কেঁদে ফেলেছিলেন।

সূত্র: কইমই

বিষয়:আলিয়া ভাট রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…