বিনোদন

আলিয়ার ‘আলো’ রণবীর!

বাংলাদেশের দুইজন ব্যক্তি outdoor পরিবেশে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ outdoor পরিবেশে ছবি তুলছেন, উজ্জ্বল আকাশ ও সবুজ গাছের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বেবিমুন’-এ ইতালিতে গেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেখানে দারুণ সময় কাটাচ্ছেন তারা। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। সম্প্রতি শেয়ার করেছেন রণবীর কাপুরের একটি ভিডিও। মিষ্টি ক্যাপশনও দিয়েছেন অভিনেত্রী।

ভিডিওতে নীল শার্ট ও ডেনিম প্যান্টে দেখা গেছে রণবীরকে। রোদ ঝলমলে দিনে অভিনেতার চোখে সানগ্লাসও দেখা গেছে। ‘ব্রহ্মাস্ত্র’র গান ‘দেবা দেবা’র তালে তালে নাচতে দেখা গেছে রণবীরকে। ভিডিওর ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমার জীবনের আলো।’

আলিয়ার এমন মিষ্টি ক্যাপশনে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট বক্সে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। মন্তব্য করেছেন রণবীরের বোন রিদ্ধিমা কাপুরও।

অয়ন মুখার্জির পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ছবিতে রণবীরের চরিত্র শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় আলিয়া। এই ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

বিষয়:আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…