চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৬
বিনোদন
A A

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত অ্যাকশনে ভরপুর সিনেমা ‘আলফা’। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই প্রথম নারীকেন্দ্রিক সিনেমাটির আয়ের শুরুর দিক থেকে ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে।

‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ৭ হাজার ৫৩৪টি শো থেকে আয় করেছে ৯ কোটি রুপি। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপি, যার ফলে বিশ্বব্যাপী এর প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ১৫.৮০ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের গড় উপস্থিতি ছিল ২০.৪০ শতাংশ; যার মধ্যে সকালের শোতে ৯.৯২ শতাংশ, দুপুরে ১৭.৮৫ শতাংশ, সন্ধ্যায় ১৯.৬৯ শতাংশ এবং রাতের শোতে দর্শক উপস্থিতি ছিল ৩৪.১৫ শতাংশ।

এর আগে যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের অন্যান্য সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আলিয়ার সর্বশেষ ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয় (৪.৫৫ কোটি রুপি) থেকে কিছুটা এগিয়ে রয়েছে নতুন এই ছবি।

মুক্তির আগে থেকেই ‘আলফা’ সিনেমাটি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এছাড়া ছবিটির প্রচারণার জন্য আলিয়া ভাট একটি জনপ্রিয় অনলাইন ‘রোস্ট শো’-তে অংশ নিয়েছিলেন, যেখানে তাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের ধারণা, বক্স অফিসে আলোচনা তৈরি করতে এবং সিনেমার প্রচার বাড়াতে ইচ্ছাকৃতভাবেই এই ‘নেতিবাচক প্রচারণা’ বা নেগেটিভ পাবলিসিটির কৌশল বেছে নিয়েছে আলিয়ার টিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাআলিয়া ভাটবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT