চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটারদের কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত জানালেন আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটে জনগণের ম্যান্ডেট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত।

আজ সোমবার ১২ জানুয়ারি নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে আয়োজিত রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণভোটের আয়োজন ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া হবে। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ কীভাবে স্বাধীনভাবে কাজ করবে, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা কীভাবে নিশ্চিত হবে—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ভোটেই নির্ধারিত হবে।

তিনি বলেন, এই গণভোট ভবিষ্যৎ সরকারগুলোর জন্য বাধ্যতামূলক নির্দেশনা হয়ে থাকবে। জনগণ যদি রাষ্ট্রের মৌলিক কাঠামো নিয়ে মত দেয়, তাহলে যে সরকারই ক্ষমতায় আসুক, তাকে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট আয়োজনের প্রশ্নে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।

Reneta

পূর্ববর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ ভোট দিতে চায়, কিন্তু বারবার সেই পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। গণভোট সেই আস্থার সংকট কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি করবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আলী রীয়াজজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই জাতীয় সনদ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বপ্নপূরণের পথে জিদান

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

এপ্রিল ৬, ২০২৬

গানের তারকা এবার নাটকে, কেন অভিনয়ে শেখ সাদী?

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাছ চুরির অভিযোগে যুবককে নৃশংস নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT