বিনোদন

মেয়ের বাবা হলেন ‘সুলতান’ নির্মাতা, শুভেচ্ছায় সিক্ত

সুলতান নির্মাতার মেয়ের গর্ভাবস্থার ছবি, সুন্দর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতান নির্মাতার মেয়ের গর্ভাবস্থার ছবি, তিনি সুন্দর পটভূমিতে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা হলেন বলিউড সিনেমার জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী আলিসিয়া।

স্ত্রীর প্রেগন্যান্সির সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন ‘সুলতান’ খ্যাত এই নির্মাতা।

উচ্ছ্বসিত আলী আব্বাস জাফর বলেন, ‘আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার পেয়েছি। এই সুন্দর উপহারের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে কন্যা আলিজা জেহরা জাফর আমাদের জীবনে এসেছে।’

এ খবর প্রকাশ্যে আসার পর বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিং, টাইগার শ্রফ, রণবীর সিং, আনুশকা শর্মা, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।

২০২১ সালের জানুয়ারিতে ভালোবেসে ঘর বাঁধেন আলী আব্বাস ও আলিসিয়া। চলতি বছরের ৩ জানুয়ারি প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা।

নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন আলী আব্বাস জাফর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ প্রভৃতি।

বিষয়:অর্জুন কাপুর আনুশকা শর্মা আলী আব্বাস জাফর ক্যাটরিনা কাইফ টাইগার শ্রফ পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…