বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলজেরিয়ার প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলজেরিয়ার প্রেসিডেন্টের একসঙ্গে ছবি, যা সম্পর্কের উন্নয়ন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।

টেববুনে বলেন, এই উপলক্ষ্যে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই। আবদেলমাদজিদ টেববুনে শেখ হাসিনাকে আলজেরিয়ায় সরকারি সফরের পুন:আমন্ত্রণ জানান।

বিষয়:অভিনন্দন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…