চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন অ্যালেন, আবার ডুব দিবেন না তো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
চার যুবক একসাথে বসে প্রকৃতির মাঝে আনন্দ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষ অভিনেতা হিসেবে সুনাম থাকলেও স্ক্রিনে কিছুটা অনিয়মিত ছিলেন অ্যালেন শুভ্র। কয়েক বছর আগেও তাকে স্ক্রিনে নিয়মিত পাওয়া যেত। নানা মাত্রিক চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক। প্রায় দুবছর বিরতির পর আবার অভিনয়ে ফিরলেন ভার্সেটাইল অভিনেতা অ্যালেন।

স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ব্যানারে ‘দেনা পাওনা’ নামের একটি মিনি সিরিজে দেখা যাবে অ্যালেন শুভ্রকে। ইতোমধ্যে শুটিং শেষ করেছেন অ্যালেন শুভ্র। তিনি জানান, এখন থেকে নিয়মিত তাকে অভিনয়ে পাওয়া যাবে।

নাটকটির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এতে ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। গল্পে দেখা যাবে, ছেলেটি পড়াশোনা শেষ করেছে। তার বাবা স্কুল শিক্ষক। বড় ভাই শহরে স্ত্রী-সন্তান নিয়ে থাকে। একপর্যায়ে জীবনের কঠিন একটি সত্য জানতে পারে ছোট ছেলে।

Banglabid

‘দেনা পাওনা’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তিনি বলেন, ‘মিনি সিরিজটিতে ৭ থেকে ৮টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের সঙ্গে দর্শকরা নিজেদের কোনও না কোনোভাবে খুঁজে পাবেন এবং যে যার মতো উপলব্ধি করবেন।’

কেএম সোহাগ রানার পরিচালনায় এর আগে পাঁচ পর্বের মিনি সিরিজ ‘ওয়াইজ গাই’তে অভিনয় করেন অ্যালেন শুভ্র। অনেকদিন পর আবার একজোট হলেন তারা।

অ্যালেন শুভ্রর পাশাপাশি ‘দেনা পাওনা’য় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক, তাবাসসুম ছোঁয়াসহ অনেকে।

Reneta

শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে অবমুক্ত হবে ‘দেনা পাওনা’। এর আবহ সংগীত করেছেন আরফিন রুমি ও নাভেদ পারভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেন শুভ্রএবি রোকনএমএনইউ রাজুডা. এজাজুল ইসলামতানজিম হাসান অনিকদেনা পাওনামনিরা আক্তার মিঠুমুসাফির সৈয়দলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকার অপুসিনেমাওয়ালাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT