চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত ‘বন জোভি’র অ্যালেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২২
বিনোদন
A A
বন জোভি অ্যালেকের ছবি, তিনি গিটার বাজাচ্ছেন ও গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ডগুলোর একটি ‘বন জোভি’। সেই ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজ গিটারিস্ট অ্যালেক জন সাস আর নেই। রবিবার (৫ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

বন জোভির প্রাক্তন সদস্য অ্যালেকের মৃত্যুর খবরটি টুইট করে জানিয়েছেন বন জোভির ব্যান্ডের মূল ভোকাল জন বন জোভি। তাকে স্মরণ করে জন লেখেন, ‘অ্যালেক, তোমাকে আমরা ভুলবো না।’ কী কারণে অ্যালেকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

অ্যালেককে হারিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন জন। তিনি লেখেন,‘আজকে অ্যালেক জন সাচের মৃত্যুতে আমার স্মৃতিতে সেই বিশেষ স্মৃতিগুলোর কথাই বেশি মনে পড়ছে। আমাদের ও অ্যালেকের কাজগুলোর কথা মনে পড়ছে। তাতে আমার যেমন হাসি পাচ্ছে, তেমনি চোখে পানি চলে আসছে ওকে হারানোর ব্যথায়।’

অ্যালেক জন সাচের জন্ম ১৯৫১ সালের ১৪ নভেম্বর। তিনি আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউ জার্সি শহরে বেড়ে উঠেন। ১৯৮৩ সালে বন জোভি প্রতিষ্ঠিত হলে খুব কম সময়েই সুনাম কুড়ায় দলটি। সেই সঙ্গে দলের সদস্যদেরও খ্যাতি ছড়িয়ে পড়ে। দলটির প্রতিষ্ঠার শুরুতেই অ্যালেক ছিলেন, এরআগে তিনি কাজ করতেন ‘দি ম্যাসেজ’ নামে একটি ব্যান্ডে। যদিও ‘বন জোভি’ শুরুর ১১ বছর পর দল থেকে বেরিয়ে যান অ্যালেক।

১৯৮০’র দশকে ইংরেজি ব্যান্ড গানের ধারা বদলে দেওয়া এই গানের দলটি সেই দশকের শেষের দিকে ব্যাপক ও বিস্তৃতভাবে গানের শো করেছে। ১৯৮৮ থেকে পরের দুটি বছর তারা সর্বোচ্চ সফলতার মুখ দেখে। ‘নিউ জার্সি ট্যুর’ করেছেন তারা আনাচে, কানাচে।

ট্যাগ: টুইটবন জোভিমৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোন, টাকা ও চাবিসহ নানা জিনিস উবারে ফেলে যান বাংলাদেশিরা

পরবর্তী

নেইমারের পেনাল্টিতে জয় তুলল ব্রাজিল

পরবর্তী
ব্রাজিলের তিন ফুটবল খেলোয়াড় পোজ দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের পেনাল্টিতে জয় তুলল ব্রাজিল

নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT