রাজনীতি

আ’লীগ, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না: ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা

বাংলাদেশের নাগরিকরা ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকরা ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদে অংশগ্রহণ করে একটি সমাবেশে দাঁড়িয়ে আছেন, যেখানে তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ধারণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা বলেছেন, এদের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কফিন মিছিল শেষে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার নেতৃবৃন্দ এমন হুঁশিয়ারি দেন।

তারা বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ফ্যাসিবাদী শক্তির নির্বাচনে অংশ নেয়ার কোন অধিকার নেই। প্রয়োজনে গণভোটের আয়োজন করে এ ব্যাপারে মতামত নেয়ারও আহ্বান জানানো হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার কফিন মিছিল।

বিষয়:কফিন মিছিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…