চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
আলকারাজের বিদায় ম্যাচে খুশি ও আবেগপ্রবণ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ওপেনের পর এবার ফ্রেঞ্চ ওপেন থেকেও সরে যেতে হল গত আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। ডান কব্জির চোটের কারণে টানা তৃতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপার জন্য লড়তে পারছেন না এ স্প্যানিয়ার্ড টেনিস তারকা। এছাড়াও আগামী মাসের ফ্রেঞ্চ ওপেনের আগে রোমে ক্লে-কোর্টের আসরে অংশগ্রহণ করতে পারবেন না ২২ বর্ষী এই স্প্যানিশ তারকা।

বিশ্ব টেনিসের দুই নম্বর তারকা আলকারাজ চলতি মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে জয়ের সময় আহত হন এবং পরের দিনই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তিনি এই সপ্তাহের মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন। গত সপ্তাহের সোমবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বর্ষসেরা বিশ্ব ক্রীড়াবিদ পুরস্কার জিতেছিলেন।

শুক্রবার ডাক্তারি পরীক্ষা করানোর পর আলকারাজ নিশ্চিত করেছেন, তিনি প্যারিসে খেলতে পারবেন না। আলকারাজ বলেছেন, ‘আজকের পরীক্ষার ফলাফলের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, সবচেয়ে বিচক্ষণ কাজ হবে সতর্কতা অবলম্বন করা এবং রোম ও রোলাঁ গারোর আসলে অংশগ্রহণ না করা। এটা আমার জন্য একটি জটিল মুহূর্ত। কিন্তু আমি নিশ্চিত যে আমি এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

Banglabid

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে আলকারাজ দুর্দান্ত ফর্মে বছরটি শুরু করেন । এর মাধ্যমে তিনি টেনিসের চারটি প্রধান শিরোপা জেতা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। এরপর থেকে তিনি মাত্র একটি শিরোপা জিতেছেন, ফেব্রুয়ারিতে দোহায় এবং প্রধান ক্লে-কোর্ট ইভেন্টগুলোতে শিরোপাহীন। এ মাসের শুরুতে তিনি মন্টে কার্লো ফাইনালে জান্নিক সিনারের কাছে হেরে যান এবং পাশাপাশি ইতালীয় টেনিস তারকার কাছে এক নম্বর র‍্যাঙ্কিং হারান।

২১ এপ্রলি থেকে শুরু হওয়া মাদ্রিদ ওপেন থেকেও তিনি সরে দাঁড়ান। ইতালিয়ান ওপেন শুরু হচ্ছে ৫ই মে। ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ১৮ই মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারেজফেঞ্চ ওপেনমাদ্রিদ ওপেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT