অন্যান্য খেলা

ইউএস ওপেন: তৃতীয় রাউন্ডেই জোকোভিচের বিদায়

টেনিস ম্যাচের পর জোকোভিচ ও প্রতিদ্বন্দ্বীর শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেনের টেনিস ম্যাচের পর জোকোভিচ ও তার প্রতিদ্বন্দ্বী শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউএস ওপেনের চলতি আসর যেন অঘটনের মঞ্চ। শুরুটা হয়েছিল কার্লোস আলকারাজকে দিয়ে। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন স্পেনিয়ার্ড তারকা। এবার ধাক্কা খেলেন রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ।

ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের কাছে হেরে বসেছেন সার্বিয়ান তারকা।

এবারের আসরে দারুণ এক রেকর্ড গড়ার সুযোগ ছিল জোকোভিচের সামনে। মার্গারেট কোর্টকে পেছনে ফেলে নারী-পুরুষ মিলিয়ে এককভাবে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লামের মালিক হতে পারতেন ৩৭ বর্ষী টেনিস তারকা।

কিন্তু পপিরিনের কাছে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হেরে ইউএস ওপেনে গত ১৮ বছরের মধ্যে দ্রুততম বিদায় ঘটলো তার।

বছরের শেষ এ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বশেষ ২০০৬ সালে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জোকোভিচ।

২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ার পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবারই দ্রুততম সময়ে বিদায় নিলেন ছেলেদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় শীর্ষ এই তারকা।

বিষয়:আলকারাজ ইউএস ওপেন জকোভিচ টেনিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…