অন্যান্য খেলা

পদক জিতে আলকারাজকে যা বলেছিলেন জোকোভিচ

টেনিস খেলোয়াড় জোকোভিচের পদক জেতার পর আলকারাজের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস তারকা জোকোভিচ পদক জেতার পর আলকারাজের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, দর্শক ও সাংবাদিকরা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্র্যান্ড স্লামের ফাইনালে হারলেও প্যারিস অলিম্পিকে ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। পঞ্চমবারের চেষ্টায় অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী। হারের পর আলকারাজকে কী বলেছিলেন জোকোভিচ, সেটা প্রকাশ করেছেন স্পেনিয়ার্ড তারকা।

জোকোর মন্তব্য নিয়ে আলকারাজ জানান, ‘তিনি আমাকে বলেছিলেন যে, আমি একদিন অলিম্পিক পদক জিতবো। আমরা সে বিষয়টি নিয়ে একসাথে কাজ করবো। তিনি নিশ্চিত, আমার সময় একদিন অবশ্যই আসবে।’

রোববার প্যারিস অলিম্পিকে টেনিসে ছেলেদের একক ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকো ও আলকারাজ। দাপুটে পারফরম্যান্সে সার্বিয়ান কিংবদন্তি ৭-৬ (৩), ৭-৬ (২) সেটে জিতে সোনার হাসিতে মেতেছেন।

বিষয়:আলকারাজ জোকোভিচ প্যারিস অলিম্পিক-২০২৪ সার্বিয়া স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…