চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজাব’র নতুন সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন-ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোট গননা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে চ্যানেল আই’র জয়েন্ট এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি।

এর আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে বেশকিছু অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশনতুন কমিটিপ্রতিরক্ষা বিটের সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT