চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির আল-জুবাইলে আওয়ামী লীগের কমিটি গঠন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৬:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A
দুইজন নেতা নতুন কমিটি গঠনের জন্য ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৫শ কিলোমিটার দূরবর্তী তেল, খনিজ সম্পদ এবং শিল্প সমৃদ্ধ অঞ্চল আল-জুবাইল। কয়েক লাখ বাংলাদেশি জীবিকার তাগিদে কাজ করছেন আরব সাগর তীরবর্তী এই প্রদেশটিতে। বাংলাদেশের শিল্প সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এখানে রয়েছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন।

আজ বৃহস্পতিবার আল-জুবাইল আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেন তালুকদারকে সভাপতি ও সিরাজুল ইসলাম বাহাদুরকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে আল-জুবাইল আওয়ামী লীগ।

সংগঠনটি আহ্বায়ক ও আল-জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদিকুর রহমান ভূঁইয়া ,যুগ্ম আহ্বায়ক ছাতির আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম সামন্ত, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ,যুগ্ম আহ্বায়ক মনিরুল হক মনির ও আরিফুল ইসলাম বাবু সহ আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Banglabid

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা করেন জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানের সহ বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ‘স্বর্ণ প্রবাসী’ ঘোষণা করার লক্ষ্যে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশা করেন।

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে প্রবাসীদেরকে উদ্বুদ্ধকরণে নতুন কমিটি কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন নবগঠিত জুবাইল আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন তালুকদার।

অন্যদিকে আল-জুবাইল এর বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত আল-জুবাইল আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

এভাবে আর কত প্রাণ অনিয়মের বলি হবে

পরবর্তী
প্রফুল্ল ছাত্রের হাসিমুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এভাবে আর কত প্রাণ অনিয়মের বলি হবে

সোমালিয়ার রাজধানীতে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের সামনে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT